যশোরে যুবলীগ কর্মীকে গলা কেটে হত্যা

যশোরে যুবলীগ কর্মীকে গলা কেটে হত্যা

যশোরে রেজাউল ইসলাম (৪৮) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে যশোর সদর উপজেলার দৌলতদিহি গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত রেজাউল ইসলাম ওই গ্রামের গোলাম তরফদারের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা রেজাউলকে তার বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে আসে। এরপর বাড়ির পাশেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয়দের ভাষ্যমতে, নিহত রেজাউল ইসলাম যুবলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এই হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে। আমরা আশাবাদী, দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হবে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন