মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক, মাদক জব্দ

মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক, মাদক জব্দ

মহেশপুর সীমান্তে এক ভারতীয় নাগরিকসহ মাদক জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার ভারতীয় মদসহ ওই নাগরিককে আটক করা হয়।

বিজ্ঞাপন

মহেশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল রফিক জানান, মাটিলা বিওপির সীমান্ত পিলার-৫২/২২-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে মাটিলা গ্রামের বাঁশ বাগানে অভিযান চালিয়ে ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের মূল্য ৭০ হাজার পাঁচশত টাকা।

এছাড়া শ্রীনাথপুর বিওপির সীমান্ত পিলার-৬১/৮-আর থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাতলা গ্রামের রফিকুলের আমবাগানের সামনে রাস্তার ওপর থেকে ৩৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

আরেকটি অভিযানে পলিয়ানপুর এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে অনুপ্রবেশের দায়ে আটক করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন