ভারতে অনুপ্রবেশের চেষ্টা, দালাল-শিশুসহ আটক ৮

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, দালাল-শিশুসহ আটক ৮

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে আট বাংলাদেশিকে আটক করেছে বিজিবি সদস্যরা। সোমবার রাতে স্বরূপপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-৬১/১৪-আর থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাতলা গ্রামের আবুল কালামের আমবাগান থেকে সুবেদার শরীফ মনিরুজ্জামানের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে মানবপাচারে সহায়তাকারী দালাল ও তার দুই সহযোগীকে আটক করে।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন, মহেশপুর উপজেলার স্বরূপুপর ইউনিয়নের স্বরূপপুর গ্রামের করিম গাজীর ছেলে মুনছুর গাজী (৪৩), একই ইউনিয়নের কুসুমপুর গ্রামের রমজান আলীর ছেলে জিয়ারুল আক্তার (৩৬), একই গ্রামের আবু সিদ্দিকের ছেলে নাজমুল হোসেন (৩২)।

বাগেরহাট জেলার রামপাল থানার মহিষঘাট গ্রামের অধির মণ্ডলের ছেলে অনাতি কুমার মণ্ডল (৩৭), পিরোজপুর জেলার নাজিরপুর থানার গিলাতলা গ্রামের পরিমল বড়ালের ছেলে অনিত বড়াল (২৪)।

মঙ্গলবার সকালে বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম। তিনি জানান, নিয়মিত টহল পরিচালনাকালে আটককৃতরা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন। এ সময় তাদের আটক করা হয়। আটককৃতরা বাংলাদেশের নাগরিক। পাসপোর্ট আইনে মামলা করে তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন