খুলনা মেডিকেলের প্রিজন সেল থেকে পালাল আসামি

খুলনা মেডিকেলের প্রিজন সেল থেকে পালাল আসামি

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে মাদক মামলার আসামি ইউসুফ (২৩) পালিয়ে গেছে।

বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে। তিনি নগরীর খালিশপুর থানার আলমনগর মোড়ের শাহজাহান হাওলাদারের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, বুধবার দুপুরে আলমনগর মোড় থেকে ২০ পিস ইয়াবাসহ ইউসুফকে গ্রেপ্তার করে খালিশপুর থানা পুলিশ। এ ঘটনায় রাতেই খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হয়। রাতে বুকে ব্যথা অনুভব হলে তাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

জানা গেছে, ৬ আগস্ট খালিশপুর থানায় দায়ের হওয়া মাদক মামলায় আসামি ইউসুফ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর বুকে ব্যথা উঠলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রেখে চিকিৎসা দেওয়া হয়।

ওই সেলে মাকসুদ আলম নামে আরও একজন আসামি চিকিৎসাধীন ছিলেন। রাত সাড়ে ৩ টার দিকে মাকসুদ বাথরুমে যাওয়ার কথা জানায়। এ সময় সেখানে উপস্থিত পুলিশ কনস্টেবল রাব্বি আলী তালা খুুলে দেয় এবং তাকে বাথরুমে নিয়ে যায়।

তবে পুলিশ কনস্টেবল দরজার তালাটি বন্ধ করতে ভুলে যায়। বাথরুম থেকে মাকসুদকে ফেরত নিয়ে এসে দেখে অপর আসামি ইউসুফ সেলে নেই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...