ঝিনাইদহ শহরের কেপিবসু সড়কের ট বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ ও বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার বিকেলে পরিচালিত এই অভিযানে ২ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি আনুমানিক ৩২ কেজি অবৈধ পলিথিনের শপিং ব্যাগ জব্দ করা হয়।
ঝিনাইদহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী দোষী বিবেচিত দুই ব্যবসায়ীকে এই আর্থিক জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঝিনাইদহ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী আহসানুল কবির এবং ঝিনাইদহ জেলা পুলিশের একটি চৌকস দল।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

