মালয়েশিয়ায় কর্মরত চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম আয়নুল ইসলাম (পাসপোর্ট নং EA0255395)। তিনি উপজেলার গোবিন্দপুর ডাকঘরের অন্তর্গত পুরাতন বস্তাপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, জীবিকার তাগিদে মালয়েশিয়ায় অবস্থানকালে আয়নুল ইসলামের মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।
এ বিষয়ে হাউলি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন ২৯ মে বাংলাদেশ দূতাবাস, মালয়েশিয়ার শ্রম কাউন্সিলরের কাছে একটি আবেদনপত্র পাঠান। আবেদনে তিনি লাশ দ্রুত বাংলাদেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
পরিবারের সদস্যরা সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় দ্রুত লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

