ভারতে যাওয়ার সময় জীবননগর আ.লীগ নেতা আটক

ভারতে যাওয়ার সময়  জীবননগর আ.লীগ নেতা আটক

ভারতে যাওয়ার সময় জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোর্তুজাকে আটক করেছে পুলিশ।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা জয়নগর চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

দর্শনা জয়নগর চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ এসআই রমজান আলী জানান, জেলার জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোর্তুজা রোববার সকাল সাড়ে ১০টার দিকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে চেকপোস্টে অবস্থান করছিলেন। এসময় ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে দর্শনা থানা পুলিশকে খবর দেয়া হয়। দর্শনা থানা পুলিশের এসআই অনুজ কুমার সরকার জয়নগর চেক পোস্ট থেকে এসে তাকে আটক করে। তিনি ভ্রমণ ভিসা নিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নক কুমার দাস জানান, তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করে দর্শনা থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন