বাগেরহাটের কচুয়ায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধারের ঘটনায় মঙ্গলবার গভীর রাতেই অজ্ঞাতদের আসামি করে থানায় একটি হত্যা মামলা হয়েছে। বুধবার সন্ধ্যায় এক সঙ্গে তিনজনের জানাজার নামাজ শেষে দাফন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত মনিরা বেগমের বড় ছেলে ফয়সাল হাওলাদার।
কচুয়া উপজেলার চান্দের কোলা নিজ বাড়িতে মনিরা বেগম ও তার ছেলে আহাদ হাওলাদারকে দাফন করা হয় । অন্যদিকে মনিরা বেগমের মা রাশিদা বেগমকে দাফন করা হয় বাগেরহাট সদর উপজেলার বৃষ্টিপুর গ্রামে।
এর আগে বাগেরহাট ২৫০শয্যা জেলা হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিকেলে স্বজনদের কাছে তাদের লাশ হস্তান্তর করে পুলিশ।
মঙ্গলবার দুপুরে কচুয়া উপজেলার চান্দেরকোলা গ্রামের ঘরের মধ্যে তাদের লাশ দেখতে পায় স্থানীয়রা।
তারা হলেন চান্দেরকোলা গ্রামের মৃত আবদার আলী হাওলাদারের ছেলে আহাদ হাওলাদার , আহাদের মা মনিরা বেগম, আহাদের নানী রাশিদা বেগম।
এ ঘটনায় মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাতনামা আসামি করে কচুয়া থানায় একটি হত্যা মামলা করেন নিহত মনিরা বেগমের বড় ছেলে ফয়সাল হাওলাদার।
কচুয়া থানার পরিদর্শক হারুনা রশিদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, রহস্য উদঘাটনে পুলিশ মাঠ পর্যায়ে কাজ করছে ।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

