
কুষ্টিয়ায় ডাম্পট্রাকের ধাক্কায় করিমনের চালক নিহত
কুষ্টিয়ার খোকসায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের ধাক্কায় করিমনের এক চালক নিহত হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের বিলজানি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না (১৯) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের মোতালেবের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল



