টয়লেটে মোবাইল ফোনে প্রশ্ন সমাধান, পরীক্ষার্থী বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

টয়লেটে মোবাইল ফোনে প্রশ্ন সমাধান, পরীক্ষার্থী বহিষ্কার

জামালপুরের বকশীগঞ্জে টয়লেটে মোবাইল ফোনে প্রশ্ন সমাধান করায় জিসান রহমান নামে এক এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে ।

বিজ্ঞাপন

মঙ্গলবার বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী বকশীগঞ্জ নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব বিপ্লব কিশোর চক্রবর্তী।

জানা গেছে, পরীক্ষা চলাকালীন সময়ে টয়লেটে মোবাইল ফোন থেকে প্রশ্ন পত্রে সমাধান লিখে নেন। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে সিসি ক্যামেরায় তার কাছে মোবাইল থাকার বিষয়টি ধরা পড়ে।

উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন জানান, পরীক্ষার হলে অনিয়মের কোন সুযোগ নেই।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন