আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ত্রাণ তহবিলের শাড়ি ও অর্থ বিতরণ করলেন জামায়াতের এমপি মিজানুর

উপজেলা প্রতিনিধি, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)

ত্রাণ তহবিলের শাড়ি ও অর্থ বিতরণ করলেন জামায়াতের এমপি মিজানুর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোলাহাট উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভোলাহাট মোহবুলস্নাহ মহাবিদ্যালয় প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির ড. মু. মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সহায়তা বিতরণ করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ১০৮ জন অসহায় নারীকে শাড়ি এবং ৭২ জনকে দুই হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়, যা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. মিজানুর রহমান বলেন, নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন—নির্বাচিত হলে সকল মানুষের জন্য কাজ করবেন। তিনি বলেন, জনগণের অধিকার থেকে একটি টাকাও ব্যক্তিগতভাবে গ্রহণ করা হবে না এবং যেসব বরাদ্দ আসবে তা প্রকৃত উপকারভোগীদের মধ্যেই বিতরণ করা হবে।

অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির মাও. শামসুজামান আলকেসের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম মাহমুদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তৌহিদুর রহমান, অর্থ সম্পাদক ক্বারী মাও. মো. আলাউদ্দিন, ভোলাহাট থানা পুলিশের সাব-ইন্সপেক্টর আব্দুল কামালসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...