অশ্লীল ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

অশ্লীল ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার
ছবি: আমার দেশ

নওগাঁর ধামইরহাট উপজেলায় সামাজিক মাধ্যমে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অপরাধে আলিফ হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত সোমবার টাঙ্গাইল জেলার গোপালপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার আজহারুল ইসলামের ছেলে।

ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান জানান, ভুক্তভোগী মেয়ের বাবা শাফিরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন ব্যবহার করে তরুণীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। তারপর কৌশলে তাদের নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে মোবাইলে জমা রাখে। কৌশলে সে নারীদের নগ্ন ছবি ধারণ করে, পরে ভিকটিমদের জিম্মি করে বিভিন্নভাবে ফায়দা লুটার চেষ্টা করে ।

এসব অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...