সান্তাহারে বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু

উপজেলা প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া)

সান্তাহারে বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সিএসডিতে অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১১টায় ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের এমপি আব্দুল মহিত তালুকদার।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সংগ্রহ মনিটরিং কমিটির সভাপতি মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত ধান-চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল বাসার, সান্তাহার সিএসডির ম্যানেজার তারিকুল ইসলাম, এলএসডির ভারপ্রাপ্ত মোহাম্মদ আলী প্রমুখ।

সান্তাহার সিএসডির ম্যানেজার তারিকুল ইসলাম বলেন, চলতি মৌসুমে ১৪ হাজার ৭৬২ মেটি: টন চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি চাল ৪৯ টাকায় আর ১১৯৭ মেটি: টন ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধান ৩৬ টাকায় কেনা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান-চাল সংগ্রহ অভিযান চলবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...