কচুয়ায় মাদকসহ আবাসিক চিকিৎসক গ্রেপ্তার

কচুয়ায় মাদকসহ আবাসিক চিকিৎসক গ্রেপ্তার
ছবি: আমার দেশ

চাঁদপুরের কচুয়ায় সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের আবাসিক চিকিৎসক ডা. সৈয়দ আসিফ ইস্পাহানীকে (৩৫) ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

মিজানুর রহমান জানান, রোববার রাতে কচুয়া বিশ্বরোডসংলগ্ন সিটি হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় তলায় পশ্চিম পাশের আবাসিক কক্ষে অভিযান চালানো হয়। এ সময় ডা. আসিফের কক্ষ থেকে চার পিস ইয়াবা ট্যাবলেট, মাদক সেবনের কাজে ব্যবহৃত দুই রোল ফুয়েল পেপার, বিপুল পরিমাণ মাদকের সরঞ্জাম ও দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, চিকিৎসক আসিফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রাতেই কচুয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন