সান্তাহারে প্রিপেইড মিটারের সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া)

সান্তাহারে প্রিপেইড মিটারের সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন

বগুড়ায় আদমদীঘি উপজেলার সান্তাহারে প্রিপেইড মিটারের সংযোগ বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী সান্তাহার রেলেগট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

মানববন্ধন চলাকালে বিদ্যুৎ গ্রাহকদের পক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মো. ইকবাল হোসেন, সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, শাকিল হোসেন, ব্যবসায়ী শহিদুল ইসলাম, শ্রমিক নেতা শাহাজাহান আলী স্বপন, ঠিকাদার আতাউর রহমান, মৎস্যজীবী নেতা লোকমান হোসেন, যুবনেতা ফেরদৌস হোসেন, মানিক হোসেন, সাংবাদিক মনসুর আলী প্রমুখ।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে প্রবর্তিত প্রিপেইড মিটার সংযোগ প্রকল্প বন্ধ করে নাগরিক সুবিধা নিশ্চিত করার দাবি জানান। দাবি না মানা হলে সান্তাহার-আদমদীঘিসহ আশেপাশের সকল গ্রাহকদের সাথে নিয়ে সান্তাহার বিদ্যুৎ সরবরাহ কোম্পানি অফিস ঘেরাও করে বৃহৎ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি প্রদান করেন তারা।

গত ৩/৪ দিন যাবত সান্তাহার ও আশে পাশের এলাকায় নেসকো কোম্পানির লোকজন জোড়পুর্বক ও ভয়ভীতি প্রদর্শন করে গ্রাহকদের বাসা বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে ডিজিটাল মিটার অপসারণ করে প্রিপেইড মিটার সংযোগ লাগিয়ে দিচ্ছেন। এদিকে বেশ কিছু গ্রাহকদের সম্মতি ছাড়াই তারা প্রিপেইড মিটার সংযোগ স্থাপন করেছেন।

প্রিপেইড মিটার স্থাপন প্রতিরোধ কমিটির আহবায়ক ইকবাল হোসেন জানান, সান্তাহারসহ উপজেলার বিভিন্ন এলাকায় বাসাবাড়ির ডিজিটাল মিটারের স্থলে জোড়পূর্বক প্রিপেইড মিটার সংযোগ লাগিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করা হচ্ছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...