ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসফেরত যুবকের মৃত্যু

ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসফেরত যুবকের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্টে ওহিদ আলী (২৮) নামে বিদেশফেরত এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঈশ্বরদীর জগন্নাথপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত ওহিদ আলী ওই গ্রামের নুরাল সরদারের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে কাটিয়েছেন। সম্প্রতি দেশে ফিরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করছিলেন।

স্থানীয়রা জানান, পানির মোটরের সুইচ চালু করতে গিয়ে সুইচে হাত দিতেই বিদ্যুৎস্পর্শে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন