আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হত্যা মামলার আসামি আ.লীগ নেতাকে গণধোলাই

সিরাজগঞ্জ প্রতিনিধি

হত্যা মামলার আসামি 
আ.লীগ নেতাকে গণধোলাই

সিরাজগঞ্জে দুই হত্যা মামলার আসামি সেলিম রেজা নামে এক আওয়ামী লীগ নেতাকে জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। বৃহস্পতিবার সদর উপজেলার সয়দাবাদ পুর্নবাসন এলাকায় এ ঘটনা ঘটে। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য।

বিজ্ঞাপন

সেলিম রেজার ছেলে আব্দুল জলিল অভিযোগ করে বলেন,সকালে কিছু মানুষ তার বাবাকে বাড়ির সামনে থেকে ধরে নিয়ে যায়। পরে তাকে অচেতন অবস্থায় রাস্তায় ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। সদর থানার ওসি হুমায়ুন কবীর জানান,সেলিম রেজাকে আহত অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠান।

এ বিষয়ে সদর উপজেলা বিএনপির সভাপতি সরকার মো:রফিকুল ইসলাম জানান, সেলিম রেজা বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত যুবদল নেতা রঞ্জু এবং ২০১৪ সালে নিহত ইউনিয়ন যুবদল নেতা জবান আলী হত্যা মামলার আসামি। সরকার পতনের পর থেকে ‍তিনি পলাতক ছিলেন। এলাকায় আসার পর স্থানীয় জনতা তাকে ধরে মারধর করার পর পুলিশের হাতে তুলে দিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

হত্যা মামলার আসামি আ.লীগ নেতাকে গণধোলাই

১৮: ৫১