ভাঙ্গুড়ায় নৌকা বাইচ প্রতিযোগিতা

ভাঙ্গুড়ায় নৌকা বাইচ প্রতিযোগিতা

পাবনার ভাঙ্গুড়ায় নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার নৌবাড়িয়া গুমানী নদীতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এর আয়োজন করেন। এতে পাবনা ও সিরাজগঞ্জ জেলার মোট ১৬টি পানসি নৌকা অংশ নেয়।

এর আগে গত ১০ অক্টোবর এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় প্রথম স্থান অর্জনকারী ফরিদপুর উপজেলার বন্যাকান্দি নিউ চ্যালেঞ্জারকে ১ লাখ টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী সিরাজগঞ্জের কৈবর্তগাঁতী নিউ একতা সার্ভিসকে ৬০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী সিরাজগঞ্জের বঙ্কিরাট ফাইটার নৌকাকে ৩০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে হাজার হাজার নারী-পুরুষ গুমানী নদীর দুই পাড়ে জড়ো হন।

উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মতিন রাজুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নূর মোজাহিদ স্বপন, সদস্য সচিব ও সাবেক ভাইস চেয়ারম্যান সরদার জাফর ইকবাল হিরোক, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বরাত, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম খান, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম কালু ও উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম প্রমুখ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন