আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ধামইরহাটে ধানক্ষেতে রাসেল ভাইপার আতঙ্ক

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

ধামইরহাটে ধানক্ষেতে রাসেল ভাইপার আতঙ্ক

নওগাঁর ধামইরহাটে কৃষকের আমন ধান কাটতে গিয়ে দেখা মিলছে রাসেল ভাইপার সাপ। পরে সাপটি লাঠি দিয়ে মেরে ফেলা হয়েছে। এমন ঘটনায় খুব আতঙ্ক নিয়ে মাঠে ধান কাটার কাজ করছেন কৃষকরা। বুধবার দুপুরে উপজেলার বীরগ্রাম দক্ষিণপাড়া এলাকার মাঠে এ ঘটনাটি ঘটে। এর আগেও কয়েকটি সাপ দেখা মিলেছে আশেপাশের মাঠগুলো। বিষয়টি জানাজানি হলে চরম ভাবে আতঙ্ক বিরাজ করছেন কৃষকদের মাঝে।

বিজ্ঞাপন

কৃষক আব্দুল কাদের জানান, আমি বীরগ্রাম মাঠে প্রায় ৭ বিঘা জমিতে আমন ধান চাষাবাদ করেছি। সকালে প্রায় ১২-১৩ জন শ্রমিক নিয়ে মাঠে ধান কাটতে গেলে আমার একটি জমি থেকে একটি সাপ দেখা যায়। তাৎক্ষণিকভাবে শ্রমিকরা সাপটি মেরে ফেলেন। পরে জানতে পারি এটি রাসেল ভাইপার সাপ। এখন শ্রমিকরা চরম আতঙ্কে কাজ করছেন মাঠে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকার জানান, রাসেল ভাইপার সাপগুলো আসলে মানুষকে খুব কম কামড়ায়। তবে সাপগুলো খুবই বিষধর ফসলের মাঠে সাপ দেখা গেলে অবশ্যই সতর্কতার সহিত শ্রমিকদের কাজ করতে হবে। সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে এন্টিভেনাম মজুত রয়েছে। কাউকে সাপে কামড় দিলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন