বগুড়া মহানগর বিএনপির ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিজ্ঞাপন
বুধবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী (হিরু) সভাপতি, মো. মশিউর রহমান শামীম সিনিয়র সহ-সভাপতি, মো. মনিরুজ্জামান মনি সাধারণ সম্পাদক, মো. মাহমুদুল হাসান তুহিন যুগ্ম সাধারণ সম্পাদক এবং মো. সোলাইমান আলী সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়া মহানগর বিএনপির এই ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। এছাড়া খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

