বিএমডিএর বোর্ড সভা

উত্তরাঞ্চলের কৃষির অগ্রগতিতে নতুন নির্দেশনা

রাজশাহী অফিস

উত্তরাঞ্চলের কৃষির অগ্রগতিতে নতুন নির্দেশনা

রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় বিএমডিএর রাজশাহী কার্যালয়ের বোর্ড কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএমডিএর চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন। সভায় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব ফিরোজ আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব আরমান হায়দার, কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উপকরণ) জসিম উদ্দিন, রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা (পিপিএম), বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, নির্বাহী পরিচালক ও সদস্য সচিব আবু সাঈদ মো. কামরুজ্জামানসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ।

বিজ্ঞাপন

সভায় বিএমডিএর চলমান ও প্রস্তাবিত উন্নয়ন কার্যক্রম, সেচ ব্যবস্থার আধুনিকায়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং উত্তরাঞ্চলের কৃষকদের কল্যাণে গৃহীত বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পরিচালনা পর্ষদের সদস্যরা বিএমডিএর কার্যক্রম পরিচালনায় বর্তমান নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, দক্ষ ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে উত্তরাঞ্চলের কৃষি উন্নয়ন, পানিসম্পদ ব্যবস্থাপনা এবং কৃষকের জীবনমান উন্নয়নে বিএমডিএ ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সভা শেষে চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...