আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মেডিকেলে ভর্তির সুযোগ রংপুর সরকারি কলেজের ৬৯ শিক্ষার্থীর

স্টাফ রিপোর্টার, রংপুর ও জেলা প্রতিনিধি, লালমনিরহাট

মেডিকেলে ভর্তির সুযোগ রংপুর সরকারি কলেজের ৬৯ শিক্ষার্থীর

এ বছর দেশের সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন রংপুর সরকারি কলেজের ৬৯ শিক্ষার্থী। কলেজ কর্তৃপক্ষ জানায়, ২০২৪ সালে ৬৯ জন, ২০২৩ সালে ৬৩ জন, ২০২২ সালে ৫৩ জন শিক্ষার্থী দেশের সরকারি বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। এর আগের বছরগুলোতেও পরিসংখ্যান প্রায় একই।

বিজ্ঞাপন

কলেজ কর্তৃপক্ষ জানায়, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় তিন বিভাগ থেকে ৮৯১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শামিমা আখতার বলেন, শিক্ষকদের আন্তরিকতা এবং কঠোর তদারকির কারণে প্রতি বছর আশানুরূপ ফলাফল বয়ে আনছে শিক্ষার্থীরা। কলেজে কঠোর নিয়মকানুনের কারণে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস আসে। এতে করে সার্বক্ষণিক লেখাপড়া ও শিক্ষকদের সংস্পর্শে থাকে। আমরা যেভাবে শিক্ষার্থীদের প্রস্তুত করি তাতে বিভিন্ন পরীক্ষার ভীতি অনেকাংশে দূর হওয়াসহ প্রস্তুতি ভাল হয়। সে কারণে শিক্ষার্থীরা ভালো করছে।

১৯৬৩ সালে রংপুর শহরের রাধা বল্লভ এলাকায় প্রতিষ্ঠিত হয় কলেজটি। বর্তমানে কলেজটিতে ১৪ টি বিষয়ে স্নাতক ও ৭ টি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন