সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি টহল দল কঠোর অবস্থান নিয়ে ভারতে ফেরত পাঠান ওই ভারসাম্যহীন ব্যাক্তিকে।

বুধবার (৬ এপ্রিল) সকালে উপজেলার বুড়িমারী স্থলবন্দর সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় সীমান্তে কাটা তার না থাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একজন অজ্ঞাতপরিচয় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির আওতাধীন বুড়িমারী বিওপি ক্যাম্পের টহল দল বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক বাধা প্রদান করে তাকে ভারতে ফের পাঠায়। বিজিবি’র শক্ত অবস্থানের কারণে বিএসএফ তাদের প্রচেষ্টায় ব্যর্থ হয়। ওই ঘটনার পর থেকে বুড়িমারী ও আশপাশের সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার করেছে।

বিজ্ঞাপন

বিজিবি জানিয়েছে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধভাবে কাউকে ঠেলে দেওয়ার চেষ্টার প্রতিবাদ জানাতে বিজিবি ও বিএসএফের মধ্যে কমান্ডার পর্যায়ে আলোচনা বা যোগাযোগের চেষ্টা চলছে। স্থানীয় মানুষজন বিজিবি’র এই তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন, কারণ এর ফলে সীমান্তে অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ রোধ করা সম্ভব হয়েছে।

তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম বলেন বুড়িমারী সীমান্তে বিএসএফ ভারসাম্যহীন ব্যাক্তিকে পুশ ইনের চেষ্টা করলে, তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি আওতাধিন বুড়িমারী বিওপি টহল দল কঠোর অবস্থান নিয়ে ভারতে ফেরত পাঠান ওই ভারসাম্যহীন ব্যাক্তিকে ও বিএসএফের এই প্রচেষ্টা রুখে দেন বিজিবি ‌।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন