দেশে কোনো বৈষম্য থাকবে না: উপদেষ্টা ফারুক ই আজম

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

দেশে কোনো বৈষম্য থাকবে না: উপদেষ্টা ফারুক ই আজম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থান হলো বাংলাদেশ রক্ষায় বৈষম্যের বিরুদ্ধে গণতন্ত্রের আন্দোলন। বর্তমান বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। ধনী-গরিবরা থাকবেন সমঅধিকারে । আইন আর প্রশাসন হবে সবার জন্য সমান।

বুধবার বিকেলে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা অডিটরিয়ামে চরাঞ্চলের নারীদের জীবনমান উন্নয়নকল্পে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

উপদেষ্টা বলেন, জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দিয়ে আমরা চলে যাবো। এ দেশের মানুষ ১৬ বছর ভোট দিতে পারেনি। আপনারা যেন নির্বিঘ্নে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, এই সরকার সেই ব্যবস্থা করছে। আর নির্বাচনে যেই আসুক চব্বিশের আদর্শ ও চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

উপজেলা প্রশাসক সিব্বির আহমেদের আয়োজনে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান, মহাপরিচালক রেজওয়ানুর রহমান, জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মাহফুজুর রহমান প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন