বদরগঞ্জে ‘আমার দেশ’ সম্পাদকের সুস্থতা কামনায় মসজিদে দোয়া মাহফিল

বদরগঞ্জে ‘আমার দেশ’ সম্পাদকের সুস্থতা কামনায় মসজিদে দোয়া মাহফিল

রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাগের হাট জামে মসজিদে পবিত্র জুমার নামাজ শেষে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নামাজ শেষে মুসল্লিরা আল্লাহর দরবারে তার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে প্রার্থনা করেন।

বিজ্ঞাপন

দোয়া মাহফিলে স্থানীয় মুসল্লিরা অংশ নেন এবং মাহমুদুর রহমানের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

আয়োজকরা জানান, দেশের প্রখ্যাত এই সাংবাদিকের দ্রুত সুস্থতা কামনায় এ ধরনের দোয়া আয়োজন করা হয়েছে। উপস্থিত মুসল্লিরাও তার আশু আরোগ্য কামনা করেন।

দোয়া শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন