নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, আহত ২

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, আহত ২

নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় আমিন (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ৮টার দিকে পলাশবাড়ী বাজার থেকে মোটরসাইকেলে নিজ বাসায় ফিরছিলেন আমিন ও তার সঙ্গী মুরাদ (১৮)। পথে পলাশবাড়ী এলাকায় পৌঁছালে হঠাৎ এক পথচারীর সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের এক সাইকেল আরোহীকে আঘাত করেন এবং রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সাথে সজোরে ধাক্কা খান।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আমিন, আরোহী মুরাদ এবং আরও একজন গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমিনকে মৃত ঘোষণা করেন।

বাকি দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) পাঠানো হয়েছে।

নিহত আমিন ওই এলাকার বাসিন্দা। দুর্ঘটনার সময় তিনি নিজেই মোটরসাইকেলটি চালাচ্ছিলেন বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন