দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ছয় মাসের জন্য এনসিপির ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার জেলা আহ্বায়ক কমিটির পক্ষ থেকে কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে প্রকৌশলী মো. শহিদুল ইসলামকে আহ্বায়ক এবং মো. সাদিকুল ইসলাম আলমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়। কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুল মোত্তালেব, মো. ইসমাইল হোসেন, মো. সাদিকুল ইসলাম বারী ও মো. আব্দুর রউফ সরদার।
মো. লোকমান হোসেনকে (খোকন) সদস্যসচিব এবং মো. জয়নাল আবেদীনকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে। যুগ্ম সদস্যসচিব হিসেবে রয়েছেন মোছা. রুমি বেগম, সুশীল চন্দ্র রায়, মো. মেহেরাব, মো. নজিবর রহমান ও মিজানুর রহমান মানিক।
কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পলাশ চন্দ্র রায়। সহসাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মো. শফিকুল ইসলাম শফিক, মো. রানা ইসলাম, মো. আজিজুল হক, মো. সোহরাব হোসেন, মো. জাকির হোসেন, মো. লাতিফুল কবির (সাদ্দাম) ও মো. গালিব।
অনুমোদনপত্রে স্বাক্ষর করেন জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক আ হ ম শামসুল মুক্তাদির, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ হাসান এবং সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মো. ইমরান চৌধুরী নিশাদ।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

