সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কঠোর নিরাপত্তা

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)

সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কঠোর নিরাপত্তা

লালমনিরহাটে পাটগ্রাম সীমান্ত এলাকায় পুশইন ও চোরাচালান ঠেকাতে নিরাপত্তা জোরদার করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। সীমান্ত জুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

বিজ্ঞাপন

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’ বন্ধ করতে তিস্তা ব্যাটালিয়ন নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। মাদক পাচার, গরু চোরাচালান ও মানবপাচারের মতো সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবির সদস্যরা টহল দিচ্ছেন।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। বিশেষ করে সীমান্ত এলাকায় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন চলাচলের ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...