পার্বতীপুরে শতবর্ষী বৃদ্ধাকে উচ্ছেদের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, পাবর্তীপুর (দিনাজপুর)

পার্বতীপুরে শতবর্ষী বৃদ্ধাকে উচ্ছেদের অভিযোগ

দিনাজপুরের পার্বতীপুরে এক বৃদ্ধা আছরা বেওয়া (৯৭)কে রাতের আধারে বাড়ি থেকে উচ্ছেদ করার অভিযোগ উঠেছে।

জানা যায়, মনন্মথপুর চৌকিদারপাড়ার মৃত এসহাক আলীর স্ত্রী, আছরা বেওয়া, এলাকাবাসীর দাবি ১ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে ছেলর বউ পুলিশের সহায়তায় ওই বৃদ্ধাকে ঘর থেকে বের করে দিয়েছে।

বিজ্ঞাপন

তাঁর কাপড়চোপড়, খাট, আনলা ট্রাংক ও হাঁড়িপাতিলসহ সবকিছু বাড়ির বাইরে ফেলে রাখা হয়। এরপর থেকে তিনি রোদ-বৃষ্টিতে বাড়ির বাইরে মানবেতর দিন-রাত পার করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির জায়গাটি প্রথমে ওই বৃদ্ধা মহিলার মেয়ের নামে ছিল। পরে তিনি জায়গাটি তার ভাইকে হেবা দলিল করে দেন, শর্ত ছিল ভাই তার মায়ের ভরণপোষণ ও দেখভাল করবেন। তবে ভাই মারা গেলে তার স্ত্রী দাবি করেন,স্বামী মৃত্যুর আগে বাড়িসহ জমি তাঁর নামে লিখে দিয়েছেন। পরবর্তীতে তিনি সেই জমি আরেক ব্যক্তির কাছে বিক্রি করে দেন।

এলাকাবাসীর অভিযোগ, নতুন মালিক দাবি করে ওই বৃদ্ধাকে উচ্ছেদ করতে ৯৯৯ নম্বরে কল দেন। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেয়।

তবে বিষয়টি অস্বীকার করেছেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মানুন। তিনি বলেন, “৯৯৯ নম্বর থেকে কল আসলে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। বিষয়টি আমি জানি। তবে পুলিশ কেন কাউকে বাড়ি থেকে বের করে দেবে! এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদ্দাম হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টির ব্যবস্থা নেয়ার কথা যানান। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী শতবর্ষি ওই বৃদ্ধাকে মাঝরাতে বাড়ি থেকে বের করে দেয়ায় ক্ষোভ প্রকাশ করে এর সুষ্ঠু বিচার দাবি করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...