১৫ ঘণ্টা পর আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

উপজেলা প্রতিনিধি, পার্বতীপুর (দিনাজপুর)

১৫ ঘণ্টা পর আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

টানা ১৫ ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের পর বন্ধ হয়ে গেছে দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র।

বিজ্ঞাপন

এর আগে বুধবার রাত ১০টা ৩ মিনিটে কয়লার সঙ্গে পাথর মিশে আসায় বয়লারের পাইপ ফেটে যায় এবং কুলিং ফ্যান ভেঙে গিয়ে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটটি বন্ধ হয়ে পড়ে। ৪৮ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টায় ইউনিটটি পুনরায় উৎপাদনে ফিরে আসে। তবে উৎপাদন শুরুর মাত্র ১৫ ঘণ্টার মাথায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আবারও বয়লারের টিউব ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়।

এদিকে, কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় পার্বতীপুরসহ উত্তরাঞ্চলের আটটি জেলায় বিদ্যুদ্বিভ্রাট দেখা দিয়েছে।

কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, বয়লারের টিউব ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ করা হয়েছে। বয়লারের স্টিম ঠান্ডা হতে সময় লাগবে এবং পুরো মেরামতকাজ সম্পন্ন করতে পাঁচ-ছয় দিন সময় লাগতে পারে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...