রংপুরে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের আনন্দ শোভাযাত্রা

রংপুর অফিস

রংপুরে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের আনন্দ শোভাযাত্রা

রংপুরে আর্জেন্টিনা ফ্যানস ক্লাব আনন্দ শোভাযাত্রা বের করেন। সোমবার বেলা ১২টার দিকে নগরীর পাবলিক লাইব্রেরির মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বাংলাদেশের পতাকা, আর্জেন্টিনার পতাকা, মেসির ছবি, মাথায় আর্জেন্টিনার পতাকা, মেসির হাতে ওয়ার্ল্ড কাপ এর ছবি নিয়ে প্রদর্শন করেন তারা।

এ সময় বক্তারা বলেন, আর্জেন্টিনা খুব ভালো খেলে। অন্যান্য দলের চেয়ে আর্জেন্টিনা খুব সুশৃঙ্খল ভাবে খেলে। মেসিও খুব সুন্দর ভাবে খেলা পরিচালনা করে। যারা খেলা বোঝে তারা আর্জেন্টিনাকে সাপোর্ট করবে। মেসির খেলা মেসির গোল এই দলটাই আবেগের একটি দল। আমরা অন্তর থেকে চাইবো আমাদের দল এবারও চ্যাম্পিয়ন হোক।

বিজ্ঞাপন

মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সভাপতি মোহাম্মদ জহির আলম নয়ন, বলেন, ব্রাজিলের সমর্থকরা খেলার আগে অনেক বড় বড় কথা বলেন। কিন্তু খেলা পরে একবারে চুপসে গেছে তারা। তাদের এখন আর কোন আওয়াজ নাই। তিনি আরো বলেন, ২০২২ বিশ্বকাপে যেহেতু আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে এবারও ইনশাল্লাহ আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে। 

সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রিন্স বলেন, পুরো রংপুরে আর্জেন্টিনার সাপোর্টার ছাড়া অন্য কোন দলের সাপোর্টার দেখা যাচ্ছে না। শুধু আজ রাস্তায় তাকালে আকাশী আর সাদা জার্সি দেখা যাচ্ছে। ব্রাজিলের সমর্থকদের খুঁজে পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, যদি ব্রাজিলের কোন সমর্থকের ভুল ভেঙ্গে যায় তাহলে আর্জেন্টিনায় আসতে পারে তাদের জন্য সব সময় দরজা খোলা। আমরা তাদেরকে দুধ দিয়ে গোসল করায় বরণ করে নেব।

এ সসয় বক্তব্য দেন  সংগঠনের সিনিয়র সহ-সভাপতি  আসাদুজ্জামান আফজাল, সহ সভাপতি মাহবুব হোসেন সুমন, রবিউল ইসলাম রবি, হুমায়ূন কবির রুমু, জুবায়ের হাসান রজু, মারুফ হোসেন, নাজমুল ইসলাম নিসাত, নোমান হাসান, ইমতিয়াজ আহমেদ ইমতি, তামজিদ পারভেজ বাদল, জাকির আহম্মেদ রাশেদুজ্জামান রাশেদ, ফরহাদুজ্জামান ফারুক প্রমুখ।

এছাড়াও রংপুর পাবলিক লাইব্রেরির মাঠে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছেন তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...