পার্বতীপুরে জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

উপজেলা প্রতিনিধি, পার্বতীপুর (দিনাজপুর)

পার্বতীপুরে জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজের হলরুমে এ স্মরণসভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক, যিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার রাজনৈতিক আদর্শ, জাতীয়তাবাদী দর্শন এবং উন্নয়ন ভাবনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ।

সভায় আরো বক্তব্য দেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক আক্তার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাদত হোসেন শাদো, যুগ্ম সাধারণ সম্পাদক দীপঙ্কর সাহা মানিক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মমিনুল ইসলাম ডাক্তার, সদস্যসচিব মাহাবুর রশিদ সংগ্রাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সিয়াম এবং হরিরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তপুসহ অন্য নেতারা।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন