দিনাজপুরে চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের চমক

দিনাজপুরে চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের চমক

চিরিরবন্দরের আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফলে দিনাজপুর শিক্ষাবোর্ডে প্রথম হওয়াসহ সেরাদের সেরা হওয়ার গৌরব অর্জন করেছে। ২৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই জিপিএ-৫ অর্জন করেছে। দিনাজপুর শিক্ষাবোর্ড ও আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল সূত্রে জানা গেছে, ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় ওই স্কুল থেকে ২৪২ জন শিক্ষার্থী অংশ নিয়ে সকলেই জিপিএ-৫ পেয়েছে। ফলাফলের ব্যাপারে স্কুলের পরিচালক অধ্যক্ষ মমিনুল ইসলাম বলেন, সব শিক্ষকের নিবিড় পরিচর্যা, আন্তরিকতা, ছাত্রদের নিয়মিত অধ্যবসায় ও অভিভাবকদের পূর্ণ সহযোগিতায় এ কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হয়েছে। এ স্কুলে একজন শিক্ষার্থীর এক মিনিটেরও হিসাব রাখা হয়। সার্বক্ষণিক মনিটরিং করা হয়। এছাড়া মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ৭৪ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৭৩ জন, আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ২১৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২০২ জন, সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ৭১ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৬৫ জন জিপিএ-৫ পেয়েছে। জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল কর্তৃপক্ষ, সব অভিভাবক, সব শিক্ষকরা ও সব শিক্ষার্থীদের উপজেলার সব প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, উপজেলার সার্বিক ফলাফলে তিনি সন্তুষ্ট। তবে আগামীতে ফলাফল ভালো করতে সবাইকে আরো যত্নশীল হতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন