ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু, আহত ৩

উপজেলা প্রতিনিধি, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু, আহত ৩
ছবি. আমার দেশ

ঠাকুরগাঁওয়ে বিআরটিসি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে সদর উপজেলার সালান্দর এলাকার সিংপাড়া নামে স্থানে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের জেলার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

ঠাকুরগাঁও থানার অফিসার ইনচার্জ মনির হোসেন জানান, বিআরটিসি বাসটি পঞ্চগড় থেকে রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিকে টাইলসবোঝাই একটি পিকআপ ঢাকা থেকে পঞ্চগড়ের দিকে যাচ্ছিল। পথে সালন্দর শিংপাড়ায় পৌঁছালে দুই যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় পিকআপে থাকা এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি টাইলস কোম্পানির কর্মচারী বলে জানা গেছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

এছাড়া এ ঘটনায় বিআরটিসি বাসের হেলপার ও পিকআপের চালক আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফর্ড করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন