রংপুরের মিঠাপুকুর উপজেলায় চাঞ্চল্যকর হত্যা মামলার দুই আসামিকে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
র্যাব-১৩ অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গত ৭ ফেব্রুয়ারি প্রতিপক্ষ নুরুজ্জামানকে পিটিয়ে আহত করেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন বিকেলে তিনি মারা যান। এ ঘটনায় নুরুজ্জামানের পিতা বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামিরা আত্মগোপনে চলে যায়।
র্যাব জানায়, হত্যা মামলার ১ নম্বর জাহাঙ্গীর আলম (৩৪) এবং ৫ নম্বর আসামি মোছন মিয়া (৫০) কে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

