নবীগঞ্জে রিকশা গ্যারেজে অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার ক্ষতি

উপজেলা প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)

নবীগঞ্জে রিকশা গ্যারেজে অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার ক্ষতি

হবিগঞ্জের নবীগঞ্জ শহরের ওসমানী রোডে মেসার্স সুমনা ট্রেডার্সের রিকশা গ্যারেজে অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকা ক্ষতি হয়েছে। শনিবার ভোরে রাতে এ গ্যারেজে আগুন লাগে। এর সঠিক কোনো কারণ জানা যায়নি।

বিজ্ঞাপন

সূত্রে জানা যায়, উপজেলার মুড়ার পাটলী গ্রামের আদম আলীর ছেলে সবুজ মিয়া দীর্ঘদিন ধরে ওসমানী রোডে রিকশার গ্যারেজের ব্যবসা করে আসছেন। প্রতিদিন রাতে তার ওই গ্যারেজে ১৫/২০টি রিকশা চার্জে লাগানো থাকে। নতুন ও পুরাতন ব্যাটারিসহ মূল্যমান মালামাল রয়েছে। শনিবার ভোরে হঠাৎ ওই গ্যারেজে আগুন লাগে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এলেও দোকানের মালামাল পুড়ে যায়।

সবুজ মিয়া জানান, তিনি রাত ১টায় সব কিছু চেক করে বাড়িতে যান। ভোরে আগুনের খবর পান। কেউ ষড়যন্ত্র করে এমনটা ঘটিয়েছে। তিনি প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন