মমতার ওপর ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ

মমতার ওপর ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ
মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কালীঘাটের বাসভবনের কাছে মঙ্গলবার তার ওপর হামলার অভিযোগ উঠেছে।

সংসদ সদস্য দোলা সেন অভিযোগ করেন, সন্ধ্যায় মমতা ব্যানার্জীর বাড়ির কাছে ৩৮ বছরের এক নারী তার ওপর হামলা করে। পেশায় সিভিক ভলান্টিয়ার ওই নারীর কাছে ছুরি ছিল এবং তিনি প্রকৃতিস্থ অবস্থায় ছিলেন না।

বিজ্ঞাপন

মিজ সেনের অভিযোগ, ওই নারী সাবেক মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে গালিগালাজ করেন ও রাস্তায় শুয়ে পড়েন। কালীঘাট থানায় ই-মেলে অভিযোগ জানানো হয়েছে। অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে।

সাবেক মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে বিজেপি সরকারের সমালোচনা করেছেন দোলা সেন। অভিযোগের প্রতিলিপি শেয়ার করেছেন সাকেত গোখালে।

কলকাতা পুলিশের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়টি নিশ্চিত করা হলেও জানানো হয়েছে, পেশায় সিভিক ভলান্টিয়ার ওই নারী সাবেক মুখ্যমন্ত্রীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছিলেন।

কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা বলেছেন, ঘটনাস্থল থেকে এক নারীকে আটক করা হয়েছে। তিনি মানসিকভাবে পুরোপুরি সুস্থ নয় বলেই প্রাথমিক রিপোর্টে জানা গেছে। তার উদ্দেশ্য বা মোটিভ ঠিক কি ছিল, তা জানার চেষ্টা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন