সালিশ বৈঠকে ভিডিও ধারণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

সালিশ বৈঠকে ভিডিও ধারণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০

হবিগঞ্জের মাধবপুর উপজেলার খড়কি গ্রামে সালিশ বৈঠকে ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, টাকা লেনদেনকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বিরোধ মীমাংসার লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় খড়কি গ্রামে একটি সালিশ বৈঠক বসে। বৈঠক চলাকালে এক পক্ষ মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করলে অপর পক্ষ এতে বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক ও কথা কাটাকাটির সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, টাকা-পয়সাসংক্রান্ত পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন