জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা ফ্রিল্যান্সিং কোর্স চালু করার উদ্যোগ নিয়েছি। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করবো বলেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ।
গতকাল সোমবার সিলেটের দক্ষিণ সুরমার লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
তিনি বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। এখন দেশে বসে বিদেশের বিভিন্ন কোম্পানিতে কাজ করে ডলার ইনকাম করা যায়। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন ট্রেড কোর্সও চালু করার কথা ভাবছি।
প্রফেসর আমানুল্লাহ বলেন, সিলেটে জাতীয় বিদ্যালয়ের স্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র চালু করার চেষ্টা করছি। জুলাই বিপ্লবে আহত-নিহতদের পরিবারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৮ লাখ টাকা অনুদান প্রদান করেছি।
কলেজের অধ্যক্ষ মো. আমিরুল আলম খানের সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শারমিন সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জাফরুল আলম, পরিচালক ও সচিব মো. আমিনুল আক্তার, পরিচালক মো. শফিউল করিম, পরিচালক মো. জসিম উদ্দিন, পরিচালক মো. মোসলেম উদ্দিন, পরিচালক মো. আবু হুরায়রা প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

