হবিগঞ্জের শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে আকস্মিক ট্রান্সমিটার বিস্ফোরণ ঘটনায় ১৫ ঘণ্টা পর সারা জেলায় বিদ্যুৎ সরবরাহ সংযোগ স্বাভাবিক হয়েছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে শাহজিবাজার সাবস্টেশনের প্রকৌশলী আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, সারা রাত মেরামত কাজ করে ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ট্রান্সমিটারের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পরে শায়েস্তাগঞ্জ ও মাধবপুর থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে এই বিস্ফোরণের কারণ হিসেবে ট্রান্সফরমারের ত্রুটিকে ধারণা করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

