মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন জেলে

মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন জেলে

সুনামগঞ্জে বজ্রপাতে নিজাম উদ্দীন নামে এক জেলের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের খামড়াখাই গ্রামের পাশে এ ঘটনা ঘটে।

মৃত নিজাম হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পূর্ব বড় বাকৈর গ্রামের সাক্কর মিয়া ছেলে। তিনি পেশায় জেলে।

বিজ্ঞাপন

জগন্নাথপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খামড়াখাই গ্রামের পাশে ছাতল বিলে মাছ ধরতে যান নিজাম। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন