হবিগঞ্জের আজমিরীগঞ্জে পাওনা টাকা নিয়ে দুই পরিবারের সদস্যদের সংঘর্ষে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে শিবপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাঁচাইক্কা শান্তিপুরে এ ঘঠনা ঘটে।
মৃত মানউল্লাহ মিয়া (৬০) শিবপাশা ইউনিয়নের আটপাড়া গ্রামপর ভুইয়া মিয়ার ছেলে ।
জানা গেছে, মানউল্লা মিয়ার ভাই আনতু মিয়ার কছে একই গ্রামের ইউনুস মিয়ার স্ত্রী জাহেদা বেগমের ১০ হাজর টাকা পাওনা ছিলো। রোববার সকালে এ বিষয় নিয়ে জাহেদা বেগম ও তার সন্তানরা আনতু মিয়াকে গালিগালাজ করেন। দুপুরে হাওড় থেকে ফিরে মানউল্লা মিয়া গালিগালাজের বিষয়টি জানতে পেরে জাহেদা বেগম ও তার সন্তানদের জিজ্ঞেস করতে গেলে বাক বিতণ্ডা বাধে। একপর্যায়ে দুই পরিবারের লোকজনের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত মানউল্লা মিয়াকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবপাশ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল মামুন ঘঠনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

