টমটমের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

উপজেলা প্রতিনিধি, জগন্নাথপুর (সুনামগঞ্জ)

টমটমের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

জগন্নাথপুরে ব্যাটারিচালিত টমটম গাড়ির চার্জার লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লালু মিয়া (৬৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাঘময়না গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত লালু মিয়া বাঘময়না গ্রামের মৃত জাহিদ উল্লাহর ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাঘময়না গ্রামের মকবুল হোসেনের বসতবাড়িতে চার্জে বসানো ছেলে মো. সাজু মিয়ার টমটম গাড়ির চার্জার লাইন খুলতে যান লালু মিয়া। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...