সিলেটে হাম ও হাম উপসর্গ নিয়ে মৃত্যু থামছে না। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে সিলেটে আরো এক শিশু মারা গেছে।
বিজ্ঞাপন
সোমবার সকালে সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের সোহাগ মিয়ার দেড় বছরের মেয়ে খাদিজা মারা গেছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে ৩টি শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। সেই সাথে সন্দেহজনক রোগী হিসেবে নতুন ভর্তি হয়েছেন ৫৫টি শিশু।
প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে সিলেট বিভাগে এ পর্যন্ত হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জনে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

