সিলেটস্থ জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসীর সাথে কয়ছর আহমেদ এর মতবিনিময়

সিলেটস্থ জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসীর সাথে কয়ছর আহমেদ এর মতবিনিময়

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী কয়ছর এম আহমদ বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে উন্নয়নের নামে দুর্নীতি ও লুটপাট করা হয়েছে। আগামীতে অবহেলিত সকল এলাকার কাঙ্খিত উন্নয়ন নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন

শনিবার রাতে সিলেট নগরীর জিন্দাবাজারে সিলেটে বসবাসরত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার নাগরিকবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, আমি আপনাদের সন্তান, তৃণমূল থেকে রাজনীতি করে অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজ এ পর্যায়ে এসেছি। আমাকে একটিবার সুযোগ দিন, আমি কথা দিচ্ছি আগামী ৫ বছর পরে সুনামগঞ্জ-৩ আসনের কোন এলাকাকে আর কেউ কখনও অবহেলিত বলবে না ইনশাআল্লাহ।

শিক্ষাবিদ প্রফেসর ড. তোফায়েল আহমেদের সভাপতিত্বে ও শান্তিগঞ্জ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলী অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, সুবিপ্রবির সিন্ডিকেট সদস্য রাজনীতিবিদ আনছার উদ্দিন, সুনামগঞ্জ সমিতি সিলেটের সভাপতি অ্যাডভোকেট মোজাক্কির হোসেন কামালী, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী জালাল উদ্দীন, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, অধ্যাপক ছাব্বির আহমদ, এমএ মুকিত, শান্তিগঞ্জ সমিতি সিলেটের সভাপতি ব্যাংকার কবিরুল ইসলাম প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন