সিলেট ওসমানী হাসপাতালে ৪ দালালকে কারাদণ্ড

সিলেট ব্যুরো

সিলেট ওসমানী হাসপাতালে ৪ দালালকে কারাদণ্ড

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে দালালচক্রের চার সদস্যকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ জানায়, হাসপাতাল থেকে তাদেরকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দণ্ড প্রদান করা হয়।

আটকৃতরা হলেন—তানভীর আহমেদ সুমন (৩০), সায়েম আহমেদ (৩৪), বকুল মিয়া (৫৬) এবং সুমন আহমেদ (২৮)।

র‌্যাব জানায়, তারা হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরে রোগী ও রোগীর স্বজনদের বিভ্রান্ত করে বিভিন্ন ধরনের অনৈতিক সুবিধা আদায় করে আসছিলেন। হাসপাতালের ভেতরে ও আশপাশে অবস্থান করে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা, হয়রানি এবং বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠানোর মাধ্যমে কমিশন বাণিজ্যের সঙ্গে জড়িত ছিলেন।

র‌্যাব জানায়, দণ্ডপ্রাপ্তদের মধ্যে তানভীর আহমেদ সুমন ও সায়েম আহমেদকে তিন মাস, বকুল মিয়া ও সুমন আহমেদকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...