আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দিরাই-শাল্লাকে দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তুলতে হবে: নাছির উদ্দীন চৌধুরী

উপজেলা প্রতিনিধি শাল্লা (সুনামগঞ্জ)

দিরাই-শাল্লাকে দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তুলতে হবে: নাছির উদ্দীন চৌধুরী

সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী বলেছেন, শাল্লা উপজেলাকে দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তুলতে হবে। এলাকার চুরি বন্ধ করতে হবে। মিথ্যা মামলা ও সাধারণ মানুষকে যাতে হয়রানি না করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

বিজ্ঞাপন

বুধবার শাল্লা উপজেলা বিএনপি কতৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দিরাই-শাল্লাকে অপরাধ মুক্ত করে এলাকার উন্নয়ন করতে হবে। এলাকার উন্নয়নে অনেক কাজ বাকি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এলাকার উন্নয়নে প্রত্যেক নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। এক প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের কোন সুযোগ সন্ধানীকে দলে ঢুকতে দেওয়া হবে না।

শাল্লা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আওয়ালের পরিচালনায় ও আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে গণমিলনায়তনে দুপুর ২টায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য প্রদান করেন, শাল্লা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান গনেন্দ চন্দ্র সরকার, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহমুব সোবহানি চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম, নিত্যানন্দ দাস নিতাই, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ক্যাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুদ্র মিজান, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল মজিদ প্রমুখ।

এদিকে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের পর পরই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক অনুষ্ঠানে যোগদান করেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন