
শাল্লায় ৩০ লিটার চোলাই মদসহ ইউপি সদস্য গ্রেপ্তার
সুনামগঞ্জের শাল্লায় চোলাই মদসহ দেবব্রত তালুকদার (৩৪) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার সঙ্গে জীবেশ দাশ (২৪) নামে আরেকজনকেও গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, দেবব্রত তালুকদার ৩ নং বাহাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য ও পুরারপাড় গ্রামের বজেন্দ্র তালুকদারের ছেলে।























