দরজায় ডাকাডাকি করেও মেলেও সাড়া, তালা ভেঙে উদ্ধার ব্যবসায়ীর লাশ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দরজায় ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল নয়টার দিকে সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত তোহাদ আহমেদ হিরন (৩২) ওই গ্রামের জব্বার মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

পরিবারের সদস্যরা জানান, শনিবার সকালে হিরনের ছোট ভাই বাবু তার কক্ষের দরজায় ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তিনি। এ সময় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় হিরনের লাশ দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে পুলিশে খবর দেওয়া হয়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণের প্রক্রিয়া চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...