সুনামগঞ্জের শাল্লায় অপারেশন ডেভিল হান্টে নিষিদ্ধ সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অরিন্দম চৌধুরী অপু উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক।
পুলিশ জানায়, ১৫ আগস্ট উপলক্ষে অরিন্দম চৌধুরী অপু কয়েকদিন ধরে এলাকায় নাশকতার চেষ্টা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মো. ইমাম আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে।
শাল্লা থানার ওসি (অতিরিক্ত দায়িত্ব) শওকত আলী জানান, সারাদেশের মতো শাল্লাতেও ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান পরিচালনা করা হচ্ছে। নাশকতার প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অরিন্দম চৌধুরী অপুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

